স্টাফ রিপোর্টার : জমিজায়গা নিয়ে বিরোধের সূত্র ধরে সন্ত্রাসীরা বাহারুল ইসলাম (২৩) নামে এক যুবককে গতিরোধ করে অপহরণপূর্বক মারপিট পূর্বক নগদ টাকা মোবাইল ও বাইসাইকেল ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত যুবকের পিতা বাদি হয়ে শনিবার ৬ জুন রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় আসামী করেছে যশোর সদর উজেলার বাউলিয়া পূর্ব পাড়ার আব্দুর গাজীর ছেলে সজিব ও মৃত আবুল গাজীর ছেলে আব্দার গাজীসহ অজ্ঞাতনামা ৪/৫জন। সদর উপজেলার বাউলিয়া পূর্ব পাড়ার মৃত সদর আলী মোল্যার ছেলে খায়রুল মোল্যা বাদি হয়ে শনিবার রাতে কোতায়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, সজিব ও আব্দার গাজীর সাথে জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। আসামীরা খুন জখমের হুমকী ও ক্ষতি সাধন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। গত ৩ জুন সকালে খায়রুল ইসলামের ছোট ছেলে বাহারুল ইসলাম বাইসাইকেল যোগে বাড়ি হতে শহরের দিকে আসছিল। সকাল ৮ টায় নীলগঞ্জ ব্রীজের উপর পৌছালে উক্ত আসামীসহ সহযোগী আসামীরা বাহারুল ইসলামের সাইকেলের গতিরোধ করে। পরে একটি ইজিবাইকে তুলে শহরের শংকর পুর সন্যাসী দিঘীর পাড় এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট পূর্বক কাছে থাকা নগদ উক্ত টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় বাহারুল ইসলামকে উদ্ধার পুর্বক যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














