চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় সড়কে বিদ্যুতের খুটি ফেলে ২ ঘন্টা ধরে নৈশ কোচসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ ভুক্তভোগীরা। মঙ্গলবার ভোররাতে চৌগাছা-মহেশপুর সড়কের জিসিবি আদর্শ কলেজের কাছে এ ঘটনা ঘটে। গাড়ীর যাত্রী, চালক ও সহকারীরা জানায় রাত ৩ টার দিকে সড়কে বিদ্যুতের খুটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতরা প্রথমে চৌগাছা-ঢাকা রুটে চলাচলকারী জে-লাইনের একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-১৪০৩), তিনটি ট্রাক, তিনটি আলম সাধু (স্থানীয় যানবাহন) চালক ও যাত্রীদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। নৈশকোচের যাত্রী উপজেলার আড়পাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে আজিজুর রহমান বলেন, ‘আমার কাছে ১০ হাজার টাকা ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকাগুলো ছিনিয়ে নেয়।’ তিনি আরো বলেন তার মোবাইল ফোন কেড়ে নিলেও সেটি পরে ফেরৎ দিয়েছে ডাকাতরা। নৈশকোচের সুপারভাইজার রনি হোসেন ও চালক বিপ্লব জানান, ‘রাত আনুমানিক ২ টার দিকে আমারা ঘটনাস্থলে পৌছায়। হঠাৎই দেখি সামনে কয়েকটি ট্রাক ও আলম সাধু দাড়িয়ে রয়েছে। গাড়ি দাড়ানোর সাথে সাথে কয়েকজন এসে অস্ত্রের মুখে জিম্মি করে সুপারভাইজার রনির কাছ থেকে ৬ হাজার টাকা এবং ওই সময়ে বাসে থাকা ৩ যাত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। তারা আরো জানান, প্রায় ২ ঘন্টা ধরে গাড়ি দাড় করিয়ে ডাকাতির ঘটনা ঘটালেও পুলিশের কোনো টহল দল ঘটনাস্থলে যায়নি। পরে ডাকাতরা চলে যাওযার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আলম সাধু চালক বলেন, আমি প্রায়ই এই সড়কে যাতায়াত করি। এর আগেও আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। সেদিনও চৌগাছা থানার এসআই নজরুল স্যার ডিউটি করছিলেন। আজও প্রায় ২ ঘন্টা ধরে ডাকাতি হয়। ডাকাতরা চলে যাওয়ার পরে নজরুল স্যার ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার সময়ে ওই সড়কে টহল পুলিশের দায়িত্বে থাকা চৌগাছা থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে কয়েকজনের মোবাইল ছিনিয়ে নিয়েছে। কোনো যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছে কিনা আমার জানা নেই। সাক্ষাতে কথা হবে বলে ফোন কেটে দেন পুলিশের এই কর্মকর্তা। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন অল্প বয়সের ছেলে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারনা করছি। অপকর্ম করে কেউ রেহাই পাবেনা। দূর্বিত্তদের আটকের চেষ্টা চলছে। প্রসঙ্গত এই সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটলেও কোন ভুক্তভোগীরা মামলা না করায় কোন ডাকাত আটকের ঘটনা ঘটেনি। তবে কয়েক বছর আগে স্থানীয়রা গণপিটুনি দিয়ে ২ ডাকাতকে মেরে ফেলার পর সড়কে ডাকাতির ঘটনা কমে গিয়েছিল। সম্প্রতি এই সড়কে ডাকাতির ঘটনা আবারো বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














