শালিখা,মাগুরা প্রতিনিধি ঃ শালিখা উপজেলার গঙ্গারামপুর দাখিল মাদরাসার শিক স্থানীয় বিএনপি নেতা বেরইল পলিতা গ্রামের মোঃ তাজেনুর রহমান মিয়া সহ ১০জনের নামে হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুত্বর যখম, চুরি, ভাংচুরের ঘটনায় একই গ্রামের মেসকাত হোসেন বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলা নং-০১/২০। মামলা সুত্রে জানা যায়। আসামী তাজেনুর রহমান, হাবিবার রহমান, শরীফ আলম সেলিম মোল্যা, ওহিদ মিয়া, আলামিন সহ অন্যান্য আসামীদের সাথে দীর্ঘদিন ধরে বাদিদের সামাজিকতার বিরোধ চলছিল। তাদের মারপিট করা সহ আসামীরা য়তি করার পায়তারাও করে আসছিল। এক পর্যায়ে গত ২৯/০৫/২০২০ ইং তারিখে বিকাল ৪.৩০ মিনিটের সময় আসামীরা লোহার রড, দেশীয় অস্ত্র লাটি নিয়ে বাদিদের বাড়ীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে। বাদি মিসকাতের ভাই মোজাহার মিয়া প্রতিবাদ করলে আসামীরা তাকে বেদম মারপিট করে। মোজাহার মিয়ার ডাক চিৎকারে অন্যান্য ভাই ও ভাইপোরা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে। এতে আজাহার মিয়ার মাথায়,রিয়াজুল ইসলাম মুরাদের উভয় হাতে, ভাইপে আহাদ মিয়ার মাথা গুরুত্বর যখম হয়। পরে আজাহারের মোটর সাইকেল ভাংচুর, তার স্ত্রীর মেরিনার গলার স্বর্ণের চেইন, মুরাদের স্ত্রী লায়নার ২ ভরি স্বর্ণের হাতের বালা জোর করে নিয়ে নেয়। আজাহারের ঘরের ভিতরের ওয়ার ড্রপ ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা নেওয়া সহ প্রায় ৪ থেকে ৫ ল টাকার তি সাধন করে। যখমীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খুন যখমের হুমকি দিয়ে আসামীরা চলে যায়। আহতদের কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আহত তিগ্রস্থরা সহ এলাকার সচেতন ব্যাক্তিরা আসামীদের কঠিন শাস্তির দাবি করছেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















