মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মণিরামপুর) সদর দপ্তরের রাজগঞ্জ উপকেন্দ্রের এজিএম রফিকুল ইসলাম করোনা আক্রান্ত হয়েছেন। একই সাথে করোনা আক্রান্ত হয়েছেন জিয়াউর রহমান নামে এক এনজিও কর্মী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে যশোর সিভিল সার্জন অফিস থেকে এমন তথ্য আসে। এরআগে মণিরামপুরে সর্বশেষ করোনা রোগী ধরা পড়ে গত ২৫ মে। আক্রান্ত দুই জনের মধ্যে রফিকুল ইসলাম ছয় মাস ধরে রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আছেন। আর জিয়াউর রহমান চাঁদপুর জেলায় একটি এনজিওতে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। কর্মস্থলে থাকতেই তিনি জ্বরে আক্রান্ত হয়ে সেখানে নমুনা দেন। ফলাফল না পেয়ে তিনি মণিরামপুর হাসপাতালে এসে আবারো নমুনা দেন। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভ্রা রানী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. শুভ্রা বলেন, গত ৭ জুন জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন রাজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম রফিকুল ইসলাম। একই দিন কাশিপুর গ্রামের জিয়াউর রহমান নামে এক এনজিও কর্মী হাসপাতালে আসেন। ওই দিন তাদেরসহ ছয় জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ (বৃস্পতিবার) দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। ডা. শুভ্রা বলেন, আক্রান্ত এজিএম রফিকুল ইসলাম ও এনজিও কর্মী জিয়াউর রহমান দুই জনই এখন সুস্থ আছেন। তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পল্লী বিদ্যুতের আক্রান্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, হাসপাতালে নমুনা দেওয়ার পর থেকে আমি বাসায় আলাদা কে থাকছি। জ্বরের পর ৮ জুন কিছুটা কাঁশি ছিল। এখন সুস্থ আছি। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (মণিরামপুর) সদর দপ্তরের পরিচালক অরুন কুমার কু-ু বলেন, হাসপাতালে নমুনা দেওয়ার দিন থেকে এজিএম রফিকুল ইসলাম বাসায় কোয়ারেন্টাইে আছেন। তার স্থানে অন্য লোক দেওয়া হয়েছে। এই মূহুর্তে রাজগঞ্জ উপ-কেন্দ্র লকডাউনের কোন সিদ্ধান্ত নেই। এই পর্যন্ত মণিরামপুরে ১৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্য ১৩ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। যাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছন।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















