এম.মিজানুর রহমান লিটন; প্রেমবাগ প্রতিনিধি ঃ অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধলিরগাতী (পূর্বপাড়া) গ্রামে পানিতে ডুবে রিফাত নামে ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি অত্র গ্রামের মোঃ বিল্লাল হোসেন (২৮) এর পুত্র সন্তান। ঘটনাস্থলে গিয়ে পরিবাবের কাছ থেকে জানা যায় শিশুটির বয়স সাত বছর, সে ধলিরগাতী সরকারী প্রাঃ বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। সকাল ১০ টার দিকে সমবয়সী ৫/৬ প্রতিবেশিদের সাথে বাড়ীর পাশে বিলের মাঝখানে ঘেরে মাছ ধরতে যায়, একসময় তাকে খুজে না পেয়ে সঙ্গে যাওয়া বন্ধুরা তার বাড়ীতে খবর দেয়। বাড়ীসহ প্রতিবেশিরা অনেক খোজা খুজি করার পর পানির নিচ থেকে আনুমানিক বেলা ১২ টার দিকে তাকে উদ্ধার করে। ওই সময় পেটে চাপ দিয়ে পানি বের করে তাকে বাচানোর চেষ্টা অব্যহত রেখে বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আসার পরও মুখ দিয়ে পানি বের হয়। পরিবারের লোকজন ধারনা করছে পানির নিচ থেকে উদ্ধারের আগেই শিশুটির মৃত্যু হয়। একমাত্র সন্তান হারিয়ে পিতা, মাতাসহ পরিবার এমনকি প্রতিবেশিরাও যেনো শোকে পাথর। ঘটনাস্থলে উপস্থিত অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ মফিজ উদ্দিন, ধলিরগাতী সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিকসহ উপস্থিত এলাকাবাসি তার শোকার্থ পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মৃত শিশুটির আত্মার শান্তি কামনা করেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














