খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়ের রোগমুক্তি কামনায় বাঘারপাড়ায় মন্দিরে প্রার্থনা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট সার্বজনীন কালী মন্দিরে স্থানীয় যুব সংঘের আয়োজনে এ প্রার্থনা করা হয়। সামাজিক দুরত্ব মেনে প্রার্থনায় অংশ নেয় শালবরাট যুব সংঘ ও মন্দিরের সভাপতি রিপন দেবনাথ, সাংবাদিক শান্ত দেবনাথ, হরিবাসর সংঘের পরিচালক ,মৃত্যুঞ্জয় দেবনাথ, পবিত্র দেবনাথসহ স্থানীয় ভক্তবৃন্দ । উল্লেখ্য, গত ০৮ জুন সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জিনোম সেন্টারে সাংসদ রনজিত কুমার রায়ের নমুনা পরীা করে রিপোর্ট পজিটিভ আসে। এদিন রাতেই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















