পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার গড়ইখালী ইউপি’র কেঁকচিবুনিয়ার ১শ ২০ বিঘার আলোচিত চিংড়ি ঘেরের জমির দখল বুঝে নিলেন ৪০ টি পরিবার। শুক্রবার দুপুরে জমির মালিকদের মধ্যে নবীর আলী শেখ গংরা তাদের অধিকার ফিরে পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় দু’পরে মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। এদিকে নবীর আলী শেখ জানান,আমাদের দখলীয় ঘের থেকে উচ্ছেদের জন্য প্রতিপরা অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। এ ঘটনায় তিনি প্রতিপ জাকির সানা-মন্টু সরদার গংদের বিরুদ্ধে গতকাল থানায় জিডি করেছেন। এ চিংড়ি ঘেরের জমির মালিকানা বা স্বত্ত্ব নিয়ে দু’পরে মধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয়রা জানান, ইতোপুর্বে এ নিয়ে ও একাধিকবার সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা ও বহুবার শালিশী সভার ইতিহাস রয়েছে। সাতীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের বাসিন্দা ও বর্তমানে গড়ইখালী ইউপি’র হোগলার চক গ্রামের নবীর আলী শেখ জানান,হোগলার চক মৌজায় কেঁকচেবুনিয়াতে পৈত্রিক সুত্রে এসএ ৮৮,২০৪,৩২ সহ ৫ টি খতিয়ানের বিভিন্ন দাগেন ৪০ টি পরিবারের রেকডিয়- ১৪৭ বিঘা সম্পত্তি রয়েছে। মালিকদের মধ্যে স্থানীয় অরবিন্দু মন্ডল, সঞ্জয় মন্ডল, দেবাশীষ, কৃষ্ণপদ মন্ডল, িিতষ মন্ডল, নিরাপদ মন্ডল,মনিরুল শেখ,রুহুল আমিন শেখ সহ ৪০টি পরিবার এ সম্পতি ভোগ দখল করে আসছেন। কিন্তু জমি মালিকদের অভিযোগ ইতোপুর্বে নুরু মিঞা গংরা চিংড়ি ঘের করার নামে তাদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছিল। এ দিকে এ অভিযোগ অ-স্বীকার করে জাকির সানা পাল্টা অভিযোগ করেন প্রতিপ নবীর আলী শেখ ও নাহিদ গংরা আমাদের ঘেরটি দখল করেছেন। এ চিংড়ি ঘেরের জমির বিরোধেরর পুর্ব ইতিহাস তুলে ধরে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আশরাফুল আলম জানান, দু’পকে শান্তিপুর্ন অবস্থানে থাকার নির্দেশনা দিয়ে বসাবসির জন্য রবিবার থানায় ডাকা হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














