নড়াইল জেলা প্রতিনি : তাল কেটে তালের শাঁস বের করে ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছে তাল ব্যবসায়ী নড়াইলের রুবেল করোনার প্রভাবে তালের আমদানি কম হওয়ায় গেলো বারের চেয়ে এ বছর তালের দাম অনেকটা বেশি বলে দাবি করছেন এই তাল ব্যবসায়ীরা। নড়াইলের গ্রামবাংলার ঐতিহ্যবাহি খাদ্যের মধ্যে তালের শাঁস ও তালের তালের মৌসুমে তালের শাঁস, তালের নাড়–তাল পিঠা ও তালের খির এখনও মানুষের প্রিয় একটি খাবার। তালের মৌসুমে রাস্তায় বা বাজারঘাটে দেখা যায় ব্যবসায়ীরা কচি তাল নিয়ে বসে থাকে। আর তালের শাঁস প্রিয়াসুরা দাঁড়িয়ে শাঁস কিনে খায়। আবার বাড়ির ছোটবড় সবার জন্য নিয়ে যায়। ছোটদের এটি একটি প্রিয় ফল। অন্যান্য ফলের চেয়ে এই ফলের স্বাদ আলাদা।তালের দোকানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখাগেলো রুবেলে হাতে সময় নেই কথা বলার। কারণ মানুষের এতো তাল শাঁসের অর্ডার। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাল কাটতে সে হিমশিম খাচ্ছে। বছরের প্রথম তাই ক্রেতাদের দামের বিষয়ে মাথা ব্যাথা নেই। আধাঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে অনেক তাল শাঁস প্রিয়াসুরা। নড়াইলের ব্যবসায়ী রুবেল বলেন,গত বছরের চেয়ে এই বছরে তালের দাম অনেকটাই বেশি। গত বছর আমরা প্রতিটি তালের শাঁস এক থেকে দেড় টাকা দামে পাইকারী ক্রয় করে তিন টাকা দরে বাজারে বিক্রি করেছিলাম। এ বছর আমরা প্রতিটিতালের শাঁস ১০-১৫ টাকা দামে বিক্রি করছি। এবার দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি জানান, করোনার প্রভাবেই মূলত তালের দাম এ বছর বৃদ্ধি হয়েছে। আমরা ঠিক মত তাল ক্রয় করতে যেতে পারছিনা। গাড়ি যাতায়াত সমস্যার কারণে যদিও পাওয়া যায় তার আবার ভাড়া বেশি। অন্য বছরে মহাজনরা নিজ তাল নিয়ে এসে আমাদের পৌঁছে দিয়ে যেত। মহাজনরা করোনার কারণে আসতে পারছে না। যদিও আসে তাহলে তারা এখানে থাকার জায়গা পাচ্ছে না। বর্তমান আমরা এলাকা থেকে গৃহস্থদের তালগাছ থেকে তাল কিনছি, ১ হাজার ৫০০ টাকা দিয়ে গাছ কিনেছি দুই দিনে ৩০০-৪০০টি তাল বিক্রয় করেছি। তা থেকে প্রায় ৫ হাজার টাকা লাভ হয়েছে। একজন তালের শাঁস কিনতে আসা ক্রেতা বলন, তালের শাঁস আমার খুব প্রিয় একটি ফল। পরিবারেরও সবাই এইটি পছন্দ করে। তাই আধাঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আরও মানুষের অর্ডার আছে, তাদের কেটে দেওয়া হলে আমাকে দিবে। আমি ১০টি শাঁসের অর্ডার দিয়েছি।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















