কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ২ শ’ বোতল ফেন্সিডিলসহ আব্দুস সামাদ সরদার (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান( নং- যশোর ন ১১-০৩০৭)। কলারোয়ার কাজিরহাট বাজার থেকে এ আটক ও উদ্ধারের ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের মতিয়ার সরদারের ছেলে। থানা সূত্র জানায়, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পাল, এ.এস.আই কামাল, বাবর আলীসহ সংগীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় অভিযান চালিয়ে কাজিরহাট আলমগীরের দোকানের সামনে ফেন্সিডিলের চালানটি উদ্ধার করে থানা পুলিশ। পরে পিকআপ ভ্যান তল্লাশি করে ২ শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশের এই টিম। বহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃত ব্যক্তির নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















