মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা পৌরসভার ২০২০-২১ অর্থ বছরের ৫০ কোটি টাকারবাজেট আজ বুধবার ঘোষিত হয়েছে। বাজেটে করোনা প্রতিরোধে গত অর্থবছরের তুলনায় অধিক বরাদ্দ রাখা হয়েছে।মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল দুপুরে পৌর মিলনায়তনে এ বাজেটঘোষনা করেন। অনুষ্টানে সংরক্ষিত নারী কাউন্সিলর মনিরা বেগমের সভাপতিত্বে বক্তব্যরাখেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাগুরা প্রেসক্লাবেরসাধারণ সম্পাদক শামীম খান, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক পৌরসভারসচিব রেজাউল করিম ও হিসাবরক্ষন কর্মকর্তা উদয় শংকর রায় প্রমুখ।এবারের বাজেটে ২ কোটি ১০ লাখ টাকার উন্নয়ন সহায়তা মজুরীসহমোট আয় ধরা হয়েছে ৫০ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা। মোট ব্যয় ধরা হয়েছে৪৯ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার ৮২৬ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬ লাখ ৬০ হাজার ১৭৪টাকা। গত অর্থ বছর এ বাজেট ছিল ৪০ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা।বাজেটে করোনা ও ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে পুর্বের তুলনায় অধিক গুরুত্বদেয়া হয়েছে। করোনা প্রতিরোধে পুর্বের অর্থ বছরের ৫ লাখ টাকার বাজেটেরতুলনায় ৩ গুণ হিসাবে আগামী অর্থ বছরে ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।ডেঙ্গু প্রতিরোধে ৫০ হাজার টাকার পরিবর্তে ৭ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ দেয়াহয়েছে। বিনোদন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেটে ১১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় অগ্রাধিকার পেয়েছে পাকা সড়ক নির্মান ওরক্ষানাবেক্ষণ। এখানে প্রায় ৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















