এমএ সাজেদ, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় কয়েক ঘন্টার ব্যবধানে আবারও থানা পুলিশের হাতে ২শ বোতল ফেন্সিডিলসহ এক যুবক আটক হয়েছে। জব্দ করা হয়েছে ফেন্সিডিল বহন করার কাজে ব্যবহার করা প্রাইভেট কারটি। এ উদ্ধার ও আটকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পারিখুপি গ্রামে। থানা সূত্র জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস এর নেতৃত্বে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দীন, এসআই সুবীর কুমার, এসআই কেএম রেজাউল করিম, এএসআই কামাল হোসেন, এএসআই বাবর আলিসহ সংগীয় ফোর্সের সহায়তায় কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের জনৈক জাহান আলির ছেলে হাবিবুর রহমানের বাড়ির প্রবেশ পথের উপর থেকে ২শ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়। এ সময় হাবিবুর রহমান (২২) কে আটক করে থানা পুলিশ। এ ঘটনায় কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ভোরে আরও ২শ’ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছিলো কলারোয়া থানা পুলিশ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















