কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা পুত্রসহ ৩ জন আহত হয়েছে। আহতরা কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ইলিয়াস কাঞ্চন বাদি হয়ে ৬ জনের উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ভোগতী এলাকার হাসান আলী সরদারের সাথে প্রতিবেশী আল-আমীন সরদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত রবিবার বিকালে আল-আমীনের নের্তৃত্বে একদল দূর্বৃত্ত লোহার রড দেশী অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপরে হামলা করে। হামলায় হাসান আলী (৫৫), পুত্র নজরুল ইসলাম (৩৮) ও ইলিয়াস কাঞ্চন (৩০) গুরুতর আহত হয়েছে। আহতদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হাসান আলীর অবস্থা আশংকাজনক। অভিযুক্তরা হলো আল-আমীন সরদার (২০), মহিদুল ইসলাম (২৮), নফর আলী সরদার (৪৫), মিলন সরদার (২০), রহিমা খাতুন (৩৯), আমেনা বেগম (২৪) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, একটি এজাহার দায়ের হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















