কামরুজ্জামান লিটন ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে এক ব্যাবসায়ীর বাসায় ঢুকে নগদ অর্থ ও গহনা নিয়ে পালানোর সময় ধরা পড়েছে আলামিন নামে এক চোর। আটককৃত চোর চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াস আলীর ছেলে। বৃহষ্পতিবার দুপুরে হলিধানী বাজারের পাশে আখসেন্টার সংলগ্ন এলাকায় ফল ব্যবসায়ী আজিজুল মিয়ার বাসায় এ চুরির ঘটনা ঘটে। ফল ব্যবসায়ী আজিজুল জানান, দুপুরে চোর আল আমিন বাসার বাইরে মটরসাইকেল রেখে ভিতরে ঢুকে পুরুষ মানুষ বাড়ি আছে কিনা তা ডাকাডাকি করে নিশ্চত হয়। পুরুষ লোক বাসায় না থাকায় সে আজিজুলের স্ত্রীকে বলে আমি চাচাকে দাওয়াত দিতে এসেছি। কুটুম ভেবে গৃহকর্তী রুমের মধ্যে বসিয়ে নাস্তা দেই। নাস্তা খেতে খেতে বলে চাচি আমার মটরসাইকেলে চাবি ভুলে গাড়িতেই রেখে আসছি একটু নিয়ে আসেন। গৃহকর্তী চাবি আনতে গেলে চোর ড্রয়ার ও আলমারির তালা খুলে নগদ কুড়ি হাজার টাকা ও গহনা নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহিলার চিৎকারে বাজারের লোকজন ছুটে এসে চোর আলামিনকে ধরে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে কাতলামারি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই মোল্লা এনামুল জানান,আটককৃত চোর দাওয়াত দেওয়ার নামে বাসায় ঢুকে চুরি করে পালানোর সময় লোকজন তাকে আটক করেছে। আমরা তাকে জেল হাজতে প্রেরনের জন্য সদর থানায় হস্তান্তর করেছি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















