কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ভাঙ্গাচোরা বেড়ায় ঘেরা শোবার ঘর। জোছনার চাঁদ ও দিনের আলো উকিঁ দেয় সেই ভাঙ্গ দিয়ে। স্যাঁত স্যাঁতে উঠোন। ঝোপঝাড়ে আবৃত্ত ছোট্র ওই বাড়িতেই ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন তেজাউল। ফসুফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু তার হাতছানি দিয়ে ডাকে সর্বক্ষন। টাকার অভাবে পিতার এই বিনা চিকিৎসায় মৃত্যু যাত্রা দেখে ৩ শিশু কন্যা। কিন্তু কিছুই করার নেই পিতার জন্য। সহায় সম্পদ বলতে ওই ভিটে বাড়িটুকুই। হতদরিদ্র তেজাউলের বাড়ি চুয়াডাঙ্গার তিতুদাহ ইউনিয়ের খেঁজুরতলা গ্রামে। তার পিতার নাম ছনু মোল্লা। সংসারে অভাব থাকলেও শান্তির কমতি ছিল না ছুনু মোল্লার পরিবারে। হঠাৎ অসুস্থতার কারণে চিতিৎসকের কাছে যান। ধরা পড়ে ফুসফুসে ক্যান্সার। কিন্তু চিকিৎসার মতো কোন অর্থ নেই তেজাউলের। বড় মেয়েটির বয়স মহিনার বয়স ১৪ বছর। তুহিনার ১০ ও তানিয়ার ৭। পিতার এই অবস্থা দেখে তাদের মন ভাল নেই। পড়ালেখা বন্ধ। নেই সংসারে আয় রোজগার। পিতার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। কোথায় পাবে এতো টাকা ? গ্রামের অনেকের সহযোগিতায় তেজাউল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন তার কোন অর্থ নেই। নিজে বাঁচতে না পারলে শিশু তিন সন্তান আশ্রয় হারাবে। তাদের চিন্তায় বিভোর তেজাউল। খেঁজুরতলা গ্রামের মোঃ মুজিবর রহমান ও মোঃ হাসান জানিয়েছেন তেজাউলের চিকিৎসায় যদি সমাজের দানশীল বিত্তবানরা এগিয়ে আসেন তবে পরিবারটি ঘুরে দাড়ানোর সুযোগ পাবে। তেজাউলের সঙ্গে যোগাযোগ ০১৯৪০-৫৩৭৯২৭ (বিকাশ)।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















