জসিম উদ্দিন, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় ৪ কেজি গাঁজাসহ মিজানুর রহমান মোড়ল (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে ঘিবা সীমান্তের সুবর্নখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে শ্রীকোনাগামী কাঁচা রাস্তার ক্যাম্পের পাশে একটি ধানক্ষেত থেকে তাকে আটক করে শার্শা থানার পুলিশ। আটক মিজানুর ঘিবা গ্রামের মৃত্যু খলিল মোড়লের ছেলে। আটক মিজানুর জানান, জব্দকৃত গাঁজা ঘিবা গ্রামের জামালের। সে ৫০০ টাকার বিনিময় ওই গাঁজা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসছিল। নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই শেখ খায়রুল বাশার জানতে পারে রাত১২টার দিকে ঘিবা সীমান্তে মাদকদ্রব্য পাচার হচ্ছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ আসামী মিজানুর রহমান মোড়লকে আটক করে। আটককৃতর নামে মাদক আইনে মামলা দিয়ে শনিবার তাকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















