কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার বাঁইশেরদাইড় গ্রামে বিষধর সাপের কামড়ে সোহেল রানা (২০) নামে এক ছাত্র মারা গেছেন। রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের ছাত্র রানা বাঁইশেরদাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ইউপি মেম্বর আমির হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গ্রামের বেড়াশুলা মোড়ের মাঠে তিনি পুকুর পাহারা দিতে যান। এ সময় তাকে বিষধর সাপে দংশন করলেও তিনি বুঝতে পারেননি। রাত ৩টার দিকে বাড়িতে এসে শোবার পর যন্ত্রনা শুরু হয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় খোকন কবিরাজের কাছে নিয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঝাড়ফুক করে। অবস্থার অবনতি ঘটলে প্রথমে রানাকে ঝিনাইদহ ও পরে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফেরিঘাটে মৃত্যুর কোলে ঢলে পড়েন সোহালে রানা। গ্রামবাসির অভিমত, কবিরাজের কাছে নিয়ে সময় ক্ষেপনের ফলে তার মৃত্যু ঘটেছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















