পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : পাইকগাছায় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতবাড়ী ঘেরাবেড়া দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। অভিযোগে জানাযায়, উপজেলা গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের মৃত নিতাই বিশ্বাসের পুত্র,কৃষ্ণপদ বিশ্বাস,বিষ্ণুপদ বিশ্বাস এস এ রেকর্ডীয় মালিক ও ওয়ারেশদের নিকট থেকে হিতামপুর মৌজায় ১৫ শতক জমি ক্রয় করেন। সেই মোতাবেক বর্তমান জরিপে ডিপি খতিয়ান ১১ দাগ নং ১১৮৪,১১৮৬,১১৮৭ দাগে কৃষ্ণপদ ও বিষ্ণুপদের নামে রেকর্ড হয়। তারা প্রায় দেড় যুগ ধরে পাকা বিল্ডিং বাড়ি,গাছপালা ও পুকুর খনন করে ভোগ দখল করে আসছে। কিন্তু প্রতিপক্ষ অজিত বিশ্বাস,উজ্জ্বল,মহিতোষ,বুধার,অসিম,সুবাস,দিপাস বিশ্বাস গংরা শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কৃষ্ণপদ ও বিষ্ণুপদ’র বিল্ডিং এর সামনে ঘেরা বেড়া দেয়ার চেষ্টা করে । একপর্যায়ে ভুক্তভোগীরা এলাকাবাসীর সহযোগীতায় প্রতিরোধ করে। এনিয়ে উভয়পক্ষের মধ্যে টান টান উর্ত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ উজ্জ্বল গংদের নামে মাদকদ্রব্য সহ বিভিন্ন মামলা রয়েছে বলে ভুক্তভোগী কৃষ্ণপদ ও বিষ্ণুপদ জানান। প্রতিপক্ষ অজিত বিশ্বাস এ প্রতিনিধিকে জানান, তর্কিত জমিতে আমি ফারায়েজ ও ওয়ারেশ সূত্রে জমি পাবো।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















