এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। সোমবার কলারোয়া কোল্ডস্টোরেজ মোড়ে যুবদল নেতা এম এ হাকিম সবুজের চাতালে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর বিএনপির উদ্যোগে ৫ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু ও ১ কেজি ডাল। কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচউদ্দীন, সহ.সভাপতি শেখ ফারুক আহম্মেদ মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল রকিব মোল্যা, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও কলারোয়া উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা আঃ রাজ্জাক, শওকত হোসেন, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাফ্ফার হোসেন, ছাত্রদল নেতা সাজু, জাহাঙ্গীর, রাজন, রাসেল, ইসারুল, ইয়াছিন, মেহেদী হাসান প্রমুখ।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...















