মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ সোমবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলদাড়ী মাঠে চাষ করতে যাওয়ার সময় জীবননগর-কালীগঞ্জ সড়কের পুলিশ বক্রের সন্নিকটে কৃষককে বেঁধে রেখে তার হালের গরু ছিনতাই ও এলাকায় গরু চরির হিড়িক লেগেছে। এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ, ২২শে জুন সকালে উপজেলার কাকিলাদাড়ী গ্রামের কুড়োন মন্ডলের ছেলে আসাদুল ইসলাম তার হালের গরু নিয়ে মাঠে চাষ করতে যাচ্ছিল পথিমধ্যে ঐ রাস্তায় পুলিশ বক্রের নিকট পৌছালে ৬/৭ জনের একদল ছিনতাইকারি তাকে বেঁধে রেখে তার হালের গরু ২টি ছিনতাই করে পাওয়ার ট্রিলার গাড়িতে তোলার সময় একটি ছুটে চলে যায়। অন্যটি তারা নিয়ে চলে যায়। এদিকে রোববার দিবাগত রাতে কৃঞ্চচন্দ্রপুর গ্রামের মৃত আকরাম ব্যাপারীর ছেলে আনসার আলীর প্রায় ২লক্ষ টাকা দামের একটি হালের বলদ চুরি হয়েছে। একই রাতে ঐ গ্রামের আব্দুর রশিদের ছেলে মাবুদের ৪টি এবং মৃত লোকমানের ছেলে ফকির মোহাম্মদের একটি গরু চুরি হয়ে যায়। এ সময় মালিকপক্ষ টের পেয়ে লোকজন নিয়ে চোরদের ধাওয়া করলে তারা গরু ছেড়ে দিয়ে পালিয়ে যায়। সম্প্রতি মহেশপুর উপজেলায় গরু চুরি সহ ছিনতাই ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ মাসের ৩রা জুন পূর্ব পুরন্দপুর গ্রামের সোনা মিয়া খলিফার ছেলে বাচ্চু খলিফার গাই বাছুর চুরি হয়ে যায় এর চারদিন পর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা থেকে উদ্ধার হয়। খর্দ্দখালিশপুর গ্রামের কুড়োন মন্ডলের ছেলে শাহাজানের ৩টি গরু চুরি হয় এবং একই রাতে ফতেপুর বাজারে সন্তোষ হালদারের ছেলে ইন্দ্রজিতের দোকানে ৯টি মোবাইল সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল দুর্বত্তরা চুরি করে নিয়ে যায়। এ সব ঘটনায় মহেশপুর থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, গরু ছিনতাইয়ের ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে মামলা হবে।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














