জি এম মোস্তাক আহমেদ, কপিলমুনি প্রতিনিধিঃ করোনা জয়ী সাংবাদিক তপন পালকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি জুলিয়া সুকায়না। মঙ্গলবার বেলা ২.৩০ মিনিটের দিকে নির্বাহী কর্তার নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতীশ গোলদার, সহকারী কমিশনার (ভূমি) আরাফাতুল আলম, সেনেটারী ইন্সেপেক্টর উদয় মন্ডল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি ফাঁড়ি পুলিশের এস আই অভিজিৎ রায় ও এএসআই প্রভাষ মিত্র। প্রসঙ্গত, পাইকগাছা উপজেলায় কপিলমুনিতে সর্বপ্রথম ১ মে সাংবাদিক তপন পালের শরীরে করোনা শনাক্ত হয়। এর পরবর্তী জুনের মধ্যবর্তী সময়ে তপন পালসহ তার পরিবারের সদস্যদের নুমনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর খুমেকের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠান। যার প্রেক্ষিতে ১৯ জুন তাদের সকলের করোনা রির্পোট নেগেটিভ আসে। আর এই সর্বপ্রথম অত্র উপজেলায় করোনা জয় করে সহপরিবারে প্রশাসনের পক্ষ থেকে রজনী ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক তপন পাল।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















