পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় মসজিদ কমিটির বিরোকে কেন্দ্র করে সেক্রেটারীর বাড়ীতে হামলা ও লুপটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে থানায় অভিযোগ হয়েছে। অভিযোগে জানা য়ায়, দু’মাস আগে উপজেলার মটবাটী পুর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠিত হয়। যার সভাপতি মোঃ লুৎফর রহমান মাল, সম্পাদক মোঃ মোবারেক সরদার, ক্যাশিয়ার মোঃ মিজানুর রহমান। সকলেই কমিটি মেনে নিলেও মেনে নেয়নি সাবেক সভাপতি আঃ আজিজ গাজী, মোস্তফা মোল্যা, মফিজ গাজী ও সোনা মোড়লরা। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও কোন সমাধান হয়নি। তারা ক্যাশিয়ার মিজানুরকে মারপিট করে জুম্মার দিনে আদায় হওয়া টাকা কেড়ে নেয়। মোবারেক জানায় বুধবার রাত আনুঃ ৮টার দিকে স্থানীয় আজিজ গাজী, আজু মোল্যা ও মোস্তফা মোল্যার নেতৃত্বে ১৫-২০ জন লোক সম্পাদক মোবারেক সরদারের বাড়ীতে হামলা চালায়। মোবারেককে বাড়ী না পেয়ে এসময় তারা ভাংচুর করে বাড়ীর জিনিষপত্র, তার মায়ের মুদির দোকান, লুপট করে টাকা ও মালামাল। তার ছেলে অন্তরকে আছড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ছাদ থেকে নীচে নেমে আসতে বলে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে ইমাম বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসে এবং অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে আজিজ গাজী জানায়, মনগড়া কমিটি গঠণ করায় অনেক মুসল্লীরা কমিটি মেনে নিতে পারেনি। যে কারণে কারা কি ঘটিয়েছে তা আমার জানা নেই।
সাতক্ষীরায় ৪ টি আসনে প্রতিদ্বন্দ্বি ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসক ও...
আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে পারিবারিক পুষ্টি বাগান বিষয়ক দু'দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ প্রশিক্ষণ...
আশাশুনিতে কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ আশাশুনিতে আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষ বিষয় কাঁকড়া চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের...
কোটচাঁদপুরে বনবিভাগের অভিযানে জীবিত শকুন উদ্ধার ও মেছোবিড়াল হত্যায় মামলা
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বনবিভাগের পৃথক অভিযানে একটি বিশাল আকৃতির জীবিত শকুন উদ্ধার এবং মেছোবিড়াল পিটিয়ে হত্যার ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা...
অভয়নগরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে রাজ টেক্সটাইল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং খোদেজা আবু তাহের বৃত্তি প্রদান অনুষ্ঠিত...














