কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসের সাময়িক কার্যক্রম বন্ধ ঘোষনা করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই অফিসের চার কর্মচারীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় বুধবার থেকে অফিসের সব কার্যক্রম বন্ধ করে অফিসটি লগডাউন করে দিয়েছে জেলা প্রশাসন। খবরের সত্যতা নিশ্চত করে সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার জানান, অফিসের নাজির আযনাল হোসেন, সার্ভেয়ার নজরুল ইসলাম, ঝাড়ুদার রতœা খাতুন ও অফিস সহায়ক জহুরা খাতুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে জেলা প্রশাসনের প থেকে অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন। পরিস্থিতি ভাল না পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। তিনি আরো জানান, অফিসের মোট ১৭ জন কর্মচারী রয়েছে। তাদেরকেও করোনা পরীা করা হবে। জানা গেছে উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার নজরুল ও ঝাড়ুদার রতœার সর্দ্দি কাশির লন থেকে অফিসের কর্মচারীদের করোনা পরীার উদ্যোগ নেয় কর্তৃপ। বুধবার অফিসের চারজনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন বলে চিকিৎসরা জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার ঝিনাইদহে নতুন করে আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে ঝিনাইদহে মোট আক্রান্ত’র সংখ্যা দাড়ালো ১৫৭ জন। করোনা হাসপাতালে (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন ১৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৪ জন। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য তার ফেসবুক ওয়ালে দিয়েছেন।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














