নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ ০২নং ওয়ার্ডের একাংশ দীর্ঘদিন পর্যন্ত জলাবদ্ধতায় প্রায় শতাধিক পরিবার আটকে আছে। উপজেলা পরিষদ সংলগ্ন সবুজবাগ এলাকাটি কলেজ ব্রীজ থেকে সবুজবাগ মসজিদ পর্যন্ত এবং বি আর ডি বি অফিস থেকে ব্র্যাক অফিস পর্যন্ত বিস্তৃত রয়েছে। এখানে প্রায় শতাধিক পরিবারের বসবাস করছে। এক বছর পূর্বে অত্র এলাকার বর্ষা মৌসুমের পানি খালে প্রবাহিত হত। চলতি বছর খালের দক্ষিন অংশে অপরিকল্পিত ভাবে ঘরবাড়ী নির্মান করায় প্রত্যেকটি কালভার্টের মুখ বন্ধ হয়ে যায়। ফলে পানি খালে প্রবাহিত না হওয়ায় অত্র এলাকায় বসবাসরত পরিবারগুলো জলাবদ্ধতায় আটকে আছে। উপজেলার সবুজবাগ এলাকার অনেক পুকুর পানিতে প্লাবিত হয়ে মাছ অন্যত্র চলে যায়। এ ছাড়া অনেক কৃষকের ক্ষেতের সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকার লোকজন পরিবারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়-বিক্রয় করার জন্য বাজারে আসতে কোন অংশে হাটু পর্যন্ত পানি অতিক্রম করে আসতে হয়। পানি নিস্কাসন করা না হলে অত্র এলাকার লোকজন পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এলাকায় ভূক্তভোগী মোঃ রুহুল আমিন বলেন, সবুজবাগ এলাকার দীর্ঘ দিনের সমস্যা এই জলাবদ্ধতা আমরা অনেকে অটোরিক্সা চালিয়ে সংসার পরিচালনা করি। জলাবদ্ধতার কারনে গাড়ী বাসায় নিয়ে দিতে পারি না। জলাবদ্ধতার জন্য পরিবার পরিজন নিয়ে অসুবিধায় আছি। এলাকবাসী জরুরী ভিত্তিতে পানি নিস্কাসনের ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...
![Dashmina pht-26_700826770488349[1]](https://dainikjessore.com/wp-content/uploads/2020/06/Dashmina-pht-26_7008267704883491.jpeg)














