মোংলা প্রতিনিধি : সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা তিন অজাগর সহ অন্য প্রজাতির একটি বিষাক্ত সাপ এবং দুটি বানরকে ফিরিয়ে দেয়া হয়েছে প্রাণীকুলের নিজস্ব আবাস গহীন বনে। বনবিভাগের ধারনা ঘুর্নিঝড় আম্পানের তোড়ে পানিতে ভেসে লোকালয় গিয়েছিল এ সকল বন্যপ্রাণী। খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মীরা বন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে ৯ থেকে ১০ ঘুট দৈঘের ৩ টি অজাগর, চিতা প্রজাতির অপর ১টি বিষাক্ত সাপ এবং দুটি প্রাপ্ত বয়স্ক বানর উদ্ধার করে। এ সকল বন্যপ্রানী বৃহস্পতিবার বিকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের অদূরে গহীন বনে অবমুক্ত করা হয়। প্রজনন কেন্দ্রের কর্মকর্তা আজাদ কবির জানান, বনে অবমুক্ত করার আগে এ সকল বন্যপ্রাণীকে তাদের সুস্থ্যতা পর্যবেক্ষন করা হয়। তবে কিভাবে এসকল প্রাণী লোকালয় পৌছায় তা নিশ্চিত করতে না পারলেও ধারনা করা হচ্ছে সদ্য আঘাত হানা ঘুর্নিঝড়ের জ্বলোচ্ছ্বাসের তোড়ে পথভ্রষ্ট হয়েছিল। বনবিভাগের উদ্ধার তৎপরতায় এ সকল বন্যপ্রাণীরা আবারও নিজস্ব আবাস ফিরে পেয়েছে বলে জানান তিনি।
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















