স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়ানের দেয়াপাড়া গ্রামে আপন ছোট ভায়ের দায়ের কোপে বড় ভাই কাজি নজরুল ইসলাম( ৫৫) নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এলাকার আব্দুল হালিমের বাড়ির সামনে এঘটনা ঘটে৷ নিহতের ছেলে কাজি মনিরুল ইসলাম জানান,জায়গা জমি নিয়ে তার চাচা কাজী আব্দুর রাজ্জাকের সাথে বিরোধ চলছিলো৷ আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আম গাছের আমপাড়া নিয়ে নজরুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের গোলোযোগ চলে এসময় আব্দুর রাজ্জাক গাছিদাঁ দিয়ে নজরুল ইসলামের গলার ডান পাশে ও ডান হাতের কুনুই এর উপরে কোপ মারে৷ ওই সময় নজরুল ইসলম মাটিতে লুটিয়ে পড়ে৷ পরে নিহতের ছেলে মনিরুল ইসলাম ও ভাই কাজি জাহিদ হোসেন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন সকাল সোয়া এগারোটায় মৃৃৃৃত ঘোষনা করে বলেন তার গলার ডান পাশে ধারালো অস্ত্রের কোপের আঘাতে তার মৃৃৃৃত্যু হয়েছে৷ তবে হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন। কোতয়ালী থানার ইন্সপেক্টর তদন্ত শেখ তাসমিম আলম জানান, দেয়াপাড়ায় ভাই ভাইদের মধ্যে একটা ঘটনা ঘটেছে। কাজি নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। ইন্সপেক্টর অপারেশন আবু হেনা মিলন ঘটনাস্হলে আছেন। আসামী আটকের চেষ্টা চলছে। নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক এস আই গোলাম মুর্তজা বলেন আমি ঘটনা স্থলে আছি পূর্ব থেকে জায়গা জমি নিয়ে দ্বন্দে আজ আমপাড়া নিয়ে গোলযোগ সৃৃৃৃষ্টি হয়৷ এক পর্যায়ে রাজ্জাক নজরুলের গলায় ও হাতে গাছি দাঁ দিয়ে কোপ মারে তখন সে মাটিতে পড়ে যায়৷ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ আসামী আটক নেই৷
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...














