শালিখা মাগুরা প্রতিনিধিঃ শালিখায় আদালতের দেওয়া ১৪৪/১৪৫ ধারা উপেক্ষা করে ঘর নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিলেন শালিখা থানা পুলিশ। জানা যায় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে় শালিখা উপজেলা পিয়ারপুর গ্রামের ইউনুছ আলী বিশ্বাসের স্ত্রী জেসমিন আরা বেগমের জমিতে ঘর নির্মাণের জন্য একই গ্রামের মোঃ হাফিজুর বিশ্বাস পিতা মৃত গোলবার বিশ্বাস ইট বালি এনে গাড়ি থেকে নামাতে শুরু করে। এ সংবাদ শোনার পর জমির মালিকের স্বামী ইউনুস আলী বিশ্বাস শালিখা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামকে ঘটনাটি জানান। ঘটনা জানার পরপরই ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সবকিছু বন্ধ করে দেয়। ইউনুস আলী বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন স্বাধীনতার পর থেকে জমি ভোগদখল করছি আমি। এ জমির আর কোন শরীক নাই। শালিখা উপজেলা থানাধীন ৪১ নং পিয়ারপুর মৌজার জমি আর এস ২২৫৮ দাগে ৪২ শতক জমি ও ২৭৯১ দাগে ৬৪ শতক জমি যার আরএস খতিয়ান নম্বর ৩৮৫। মোঃ হাফিজুর রহমান বিশ্বাস এই জমি তার বলে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমি কোন কুলকিনারা না পেয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাগুরা আদালতে হাজির একটি মামলা করি। মামলা নং শালিখা পিঃ-১৬০/২০২০ ধারা ফৌজদারী কার্যবিধি আইন ১৪৪/১৪৫ ধারা। মামলার নথিতে লেখা আছে আপনারা উভয়পক্ষ বিজ্ঞ আদালতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নালিশি জমিতে গাছপালা কাটা সহ অন্যান্য কার্যদী হতে বিরত থাকবে। তারা আদালতের এ আইন অমান্য করে জমি দখলের চেষ্টা করছে আমি এর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে মোঃ হাফিজুর বিশ্বাসের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমি এখন ইট বালি এনে রেখে দিব আমার যখন সময় হবে আমি তখন ঘর করব। আমার ওখানে আরো জমি আছে। এব্যাপারে শালিখা থানার ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন আমি ঘটনাটি জানার পরপরই এসআই মোঃ মনজুর মোর্শেদকে ঘটনাস্থলে পাঠাই এবং ওই জমি থেকে সবকিছু অপসারণ করা সহ সকল ধরনের কাজ বন্ধ করা হয়।
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















