এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বেসরকারি ল্যাবের এক স্টোর কিপার। এ নিয়ে বৃহস্পতিবার কলারোয়ায় ২ জন ব্যক্তি করোনা পজিটিভ শনাক্ত হলেন। কলারোয়া উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হলেন ১৮ জন। জানা গেছে, বৃহস্পতিবার আক্রান্ত ওমর ফারুক (২৮) সাতক্ষীরার ডক্টরস ল্যাবের স্টোর কিপার হিসেবে কর্মরত। তিনি কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের সোলাইমান সরদারের ছেলে। গত ২২ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রিপোর্ট করোনা পজিটিভ আসে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান বৃহস্পতিবার এই পজিটিভ রিপোর্টের সত্যতা নিশ্চিত করেন। একই দিন কলারোয়ার বড় খোরদো গ্রামের কামরুজ্জামান (৬০) নামের এক ব্যক্তি করোনা পজিটিভ হন। তিনি ঢাকার গাজীপুর ফেরত বলে জানা যায়। সব মিলিয়ে উপজেলায় শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন চন্দনপুর ইউনিয়নে শনাক্ত হওয়া ৬ জন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














