বেনাপোল থেকেএনামুলহকঃযশোরের বেনাপোলে করোনাভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশি নিয়ে মমিনুর রহমান মমিন (৪০) নামে আরো পান দোকানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৫শে জুন) রাত ৯টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে জিডিএল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বেনাপোল পাটবাড়ী মাঠপাড়া এলাকার শামসুর রহমানের বড় ছেলে।উল্লেখ্য গত সপ্তাহে বেনাপোল দুর্গাপুরে বকুল সাংবাদিকের ভাই হাবিবুর রহমান করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। এই নিয়ে বেনাপোলে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু হল।স্থানীয়রা জানান, মমিন বাজারের ডাবলু মার্কেটের মাংস পার্টিতে একটি পানের দোকান চালাতো।বেশ কয়েকদিন ধরে তিনি করোনা ভাইরাসের উপসর্গ জ্বর সর্দি কাশিতে সংক্রমিত হয়ে ভুগছিলেন। সপ্তাহখানেক আগে করোনা ভাইরাসের টেস্ট করানো হয়। কিন্তু ফলাফল আসে নেগেটিভ। দুদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এসময় তার পরিবারের লোকজন তাকে জরুরী ভিত্তিতে যশোর মেডিকেল কলেজের সামনে ডিবিএল হসপিটালে নিয়ে ভর্তি করেন। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বিষয়টি নিয়ে শার্শা উপজেলা কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন । তার পরিবার নিহতের ব্যক্তির করোনা ভাইরাস টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়েছিলেন কিন্তু সেটার ফলাফল এখন আসেনি। ফলাফল আসলে জানা যাবে সে করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কিনা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














