যশোর প্রতিনিধি : যশোর উপ শহরের শিশু হাসপাতালের সামনে এহসানুল হক ইমু হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক শাহিন পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি গ্রেফতার করেছে। সে যশোর শহরের আমবাগান পুরাতন কসবার হাসেম সরদারের ছেলে। শুক্রবার ২৬ জুন দুপুওে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত -৪ মাহাদী হাসানের সামনে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং ইমু হত্যাকান্ডের বর্ণনা করেন। ২৫ জুন বৃহস্পতিবার রাত সোয়া ৮ টার সময় শহরের পুরাতন কসবা এলাকা থেকে পিবিআইয়ের চৌকস টিম শাহিন সরদারকে গ্রেফতার করে। এছাড়া, গ্রেফতারকৃত শাহিন সরদার কে জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সহিত জড়িত মর্মে স্বীকার করে ও তার স্বীকারোক্তি মোতাবেক দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি বড় হাসুয়া-দা শহরের বিবি রোডের শিশু একাডেমীর বাউন্ডারী ওয়ালের মধ্যে থেকে উদ্ধার করা হয় । উল্লেখ্য গত ২১ জুন সন্ধ্যারাতে উপশহর শিশু হাসপাতালের সামনে দূবৃর্ত্তরা এহসানুল ইমুকে এলোপাতাড়ী কুপিয়ে হত্যা করে।#
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














