খাজুরা (যশোর) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক, যুবলীগ নেতা রাকিব হাসান শাওন ১২ হাজার বিভিন্ন জাতের চারাগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। শুক্রবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক বরেণ্য কথাশিল্পী শহীদ জননী জাহানারা ইমামের ২৬তম মৃত্যুবার্ষিকীতে যশোর জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপন এ কর্মসূচির উদ্বোধণ করা হয়। এদিন দুপুরে বাঘারপাড়ার ঐতিহ্যবাহী কয়ার বটতলা এলাকায় নেতৃবৃন্দ পাঁচ শতাধিক বিভিন্ন জাতের চারা গাছ রোপণ করেন। করোনাসংকটের এই মূহুর্তে বড় কোন আয়োজন না করে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধের পক্ষের এ সংগঠন। রোপণকৃত চারার মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছ। জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ বলেন, ‘শহীদ জননী জাহানারা ইমাম স্বাধীনতা চেতনার পক্ষের নায়ক। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে বিস্তারিত কর্মসূচি হাতে নিলেও করোনা সংকটের কারনে এ বছর কর্মসূচি সীমিত করে বৃক্ষরোপণ করা হয়েছে।’ জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলাজুড়ে ১২ হাজার বিভিন্ন জাতের চারাগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছি। প্রথম দিনে পাঁত শতাধিক গাছ রোপণ করে এ কর্মসূচির উদ্বোধণ করা হয়।’ সংক্ষিপ্ত অথচ প্রাণবন্ত এ কর্মসূচির শুভ সূচনা অনুষ্ঠানে উপস্তিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ,সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা সাজেদ রহমান বকুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, আইডিইবি যশোরের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রণব দাস, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক শামছুদ্দিন জ্যোতি, বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন,মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, রোটারিয়ান আবু হুরায়রা, সাজ্জাদ খন্দকার প্রমূখ।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















