আলমগীর হায়দার শ্যামনগর ব্যুরো : করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ, যে কারনে পরিবহন মালিকরা সামাজিক দুরত্ব বজায় রাখার অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন। সেটা অনেকেই মেনে নিলেও কেউ কেউ হতভাগ হয়েছেন ট্রাকের পণ্যগুলোও দুরাত্ব বজায় রেখে চলছে শুনে! করোনা ভাইরাসের আগে ঢাকার মিটফোর্ড থেকে ৫০ কেজি কাস্টিং কড়াই আনতে সাতক্ষীরার শ্যামনগরে হক ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ ১৫০ টাকা ভাড়া নিতো, এখন করোনা ভাইরাসে অজুহাতে ২৫০ টাকা ভাড়া নিচ্ছে। দশ টাকার লেবার বিশ টাকা নিচ্ছে। সুধু এই ধরনের পণ্য নয় সব ধরনের পণ্যেগুলোর ভাড়া প্রায় দিগুণ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। খরচ বেড়ে যাওয়ার ব্যবসায়ীরা পণ্যের দাম বেশি করে নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। একেতো এই ভাইরাস আসার পর খেটে খাওয়া মানুষের কাজকর্ম তেমন নেই, তার উপরে মরার উপর খাড়ার ঘাঁ। এই ভাবে কত দিন চলবে তার কোন উত্তর নেই কারো কাছে।শ্যামনগর নুরনগরে নীলাকাশ পাইকারি মার্কেটের পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, আমরা আগে এক ব্যান্ডেল কাস্টিং কড়াই ঢাকা থেকে শ্যামনগর পর্যন্ত আনতে হক ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ নিতো ১৫০ টাকা, এখন সেই এক ব্যান্ডেল কাস্টিং কড়াই আনতে ২৫০ টাকা নিয়েছে। আগে লেবার নিতো দশ টাকা, এখন নিচ্ছে বিশ টাকা। এছাড়াও কাস্টিং কড়াইয়ের দাম আগে ছাড়া ১০% দাম বেশি নিয়েছে ঢাকার ব্যবসায়ীরা, তারপরও পরিবহন ভাড়া বৃদ্ধি। এভাবে চলতে থাকলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে রাখা ছাড়া উপায় থাকবে না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














