নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের বেড়িবাঁধ সড়ক তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর অব্যাহত ভাঙনে ৫ গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীসহ পথচারিদের। নদীর ভাঙনে বুড়িকান্দা এলাকার বেড়িবাঁধের শতভাগ বিলীন হওয়ার পথে রয়েছে। বর্তমানে ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে চরম জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোন সময় সম্পূর্ণ সড়ক ভেঙে পানিতে ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হতে পারে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হবে রনগোপলদী ইউনিয়নবাসীর। সরেজমিন গতকাল শনিবার সকালে গিয়ে দেখা যায়, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীর তীব্র স্রোতে বিলীনের পথে বেড়িবাঁধ সড়কটি। জীবনের ঝুঁকি নিয়ে আসা যাওয়া করছে মানুষ। প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে চালকসহ যাত্রীরা। আতঙ্কে রয়েছে ইউনিয়নের ৫টি গ্রাম। রনগোপালদী ইউপি সদস্য মোঃ মনির হোসেন এই প্রতিনিধিকে বলেন, নদীর পানি বৃদ্ধি হয়ে প্রবল বেগে বাঁধে বাঁধাগ্রস্ত হয়ে ভাঙনের সৃষ্টি হয়ে সড়কটিতে ভাঙন শুরু হয়েছে। চাষাবাদের জমিসহ বসবাসরত মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবী বেড়িবাঁধ সড়কটি পাকাকরনের জন্য এলজিইডি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এই ব্যাপারে ইউপি চেয়ারম্যান এ.টি.এম আসাদুল হক নাসির সিকদার বলেন, বেড়িবাঁধ সড়কটির পূর্ন নির্মান কিংবা সংস্কার করা একান্ত জরুরি । এলাকাবাসীর ভাঙনের কারনে আসা যাওয়ায় বাঁধাগ্রস্ত হচ্ছে। তিনি আরো জানান, দ্রুত ভাঙন রোধ ব্যবস্থা না নিলে বেড়িবাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়বে একাধিক এলাকা। এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















