মনিরামপুর যশোর : রিমা খাতুন যশোর মনিরামপুর থানাধীন মহাদেবপুরের মৃত অমেদ আলী গাজীর প্রবাসী ছেলে মোঃ হাফিজুর রহমান গাজীর স্ত্রী। এক মেয়ে ও এক ছেলে সন্তান নিয়ে ভালোই কাটছিলো রিমা খাতুনের সংসার। এমতাবস্থায় ফেসবুকের মাধ্যমে রিমা খাতুনের পরিচয় হয় মালয়েশিয়া প্রবাসী সোহেল রানার সাথে। সোহেল রানা বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা গ্রামের শাহ আলমের পুত্র। সোহেল দীর্ঘ দিন ধরে মালয়েশিয়া থাকে। গত ০১/০৬/২০২০ খ্রিঃ রিমা খাতুন নিখোঁজ হয়। পরে এই সংক্রান্তে নিখোঁজ রিমা খাতুনের স্বামীর পরিবার মনিরামপুর থানায় গত ১০/০৬/২০২০ খ্রিঃ একটি নিখোঁজ জিডি করেন, জিডি নং-৩৬৬। এক পর্যায় রিমা খাতুনের পরিবার জানতে পারেন রিমা খাতুন কে প্রবাসী সোহেল রানার নির্দেশে তার আপন ছোট ভাই জুয়েল আহম্মেদ ও তার কয়েক জন সহযোগি মিলে মাইক্রোবাস যোগে এসে যশোর মনিরামপুর থানাধীন মহাদেবপুরের অবস্থানরত রিমা খাতুন কে নগদ ৩৬,০০,০০০/- (ছত্রিশ ল) টাকা ও ১২ ভরি স্বর্ণালংকারসহ অপহরণ করে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রেখেছে। পরবর্তীতে নিখোঁজের পরিবার মনিরামপুর থানায় গত ১৬/০৬/২০২০ খ্রিঃ ধারা-নারী ও শিশুনির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী/২০০৩) এর ৭/৩০ তৎসহ ৪০৬/৪২০/৪১৭ পেনাল কোড রুজু করে, মামলা নং-১১। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম মামলাটির তদন্তভার ডিবির কে ন্যাস্ত করেন। মামলাটির তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ গ্রহণ করেন এবং তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে আসামী এবং ভিকটিমের অবস্থান সনাক্ত করেন। যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর নির্দেশক্রমে গত ২৫/০৬/২০২০ খ্রিঃ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জনাব মারুফ আহম্মদ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার, যশোর এর সার্বিক তত্বাবধায়নে পুলিশ পরিদর্শক (নিঃ) সোমেন দাশ এর নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম বগুড়া জেলার ধনুট থানাধীন ধামাচামা নামক স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম রিমা খাতুন কে উদ্ধার ও আসামী ১।জুয়েল আহম্মেদ, ২।আলমগীর হোসেন, ৩।মোঃ মামুন-উর-রশিদ কে গ্রেফতার করে এবং নগদ অর্থ ১৬,০০,০০০/- (ষোল ল) টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে। সচেতন থাকুন, নিরাপদে থাকুন। জেলা পুলিশ যশোর আপনার সেবায় বদ্ধপরিকর। তথ্য দিন, সেবা নিন। জেলা পুলিশ যশোরের উপর আস্থা রাখুন।
সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির সাথে সাংবাদিকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ভালোভাবে অনুষ্ঠিত হবে এটাই আমাদের কামনা। আমাদের ফোর্স,আমি আমার এসপির সুন্দর ভাবে নির্বাচনে ডিউটি...
ভোটকেন্দ্র দখলের দিন শেষ’,নড়াইলে বললেন খুলনা রেঞ্জের ডিআইজি
মিশকাতুজ্জামান,নড়াইল:খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। ভোটকেন্দ্র দখল, জোরপূর্বক...
সুন্দরবনের বন বিভাগের কর্মকর্তা মোস্তাকিন বিল্লাহর মাসোহারা বাণিজ্য, বন বিভাগের অভিযানে ৩ ট্রলার সহ...
মাসুদ রানা, মোংলা : বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে এখন চলছে বিষ দিয়ে বা কারেন্ট জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ ও মাছের পোনা শিকারের মহাউৎসব।...
যশোর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার
যশোর অফিস : খুলনা ব্যাটালিয়ন(২১ বিজিবি) এর অধীনস্থ যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় অভিযানে একটি চায়না পিস্তল,গুলি ও ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়েছে।
বিজিবি...
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে কঠোর বার্তা খুলনা ডিআইজি রেজাউল হকের
স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ
নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে
দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপ-
মহাপরিদর্শক...















