মাসুদ রানা,মোংলাঃ করোনা মোকাবেলায় যে যেখানে আছেন সেখানেই কোরবানির ঈদ উদযাপন করুন। আত্মীয়-স্বজনদের বলে দিতে হবে ঈদে ঘোরাঘুরি করা যাবে না। নিজেরা ভালো থাকতে হলে আড্ডা দেয়ার দরকার নেই। প্রয়োজনীয় বাজার করে ঘরেই অবস্থান করুন। রোজার ঈদ বাড়ীতে করতে আসায় করোনা সংক্রম বেড়েছে। সচেতনতা ছাড়া করোনা সংক্রমণ রোধ করা যাবে না। ২৬ জুন শুক্রবার সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার খাদ্য সহায়তা এবং নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।শুক্রবার সকাল ১০টায় শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসন আয়োজিত নগদ অর্থসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক ও ডিও হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সহকারি কমিশনার ( ভূমি ) নয়নকুমার রাজবংশী, অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন প্রমূখ
বিল্ডিং কোড উপেক্ষায় ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি বাড়ছে ঢাকা ও চট্টগ্রামে
অপরিকল্পিত নগরায়ন এবং অবকাঠামোগত নির্মাণে যথাযথ মানদণ্ড অনুসরণ না করায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি...
ঝিনাইদহে পুলিশের নতুন সূর্যোদয়! ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ!
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : নিষ্ঠা আর ত্যাগের অনন্য স্বীকৃতি! ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও...
চোর থেকে বাদ যাচ্ছে না পুলিশও : মোংলায় বাড়ছে চুরি ও মাদকসেবীদের উৎপাত
মাসুদ রানা,মোংলা : বাগেরহাটের মোংলা পোর্ট পৌর শহরে চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ ব্যবসায়ীর পাশাপাশি খোদ পুলিশ সদস্যের বাইসাইকেলও চুরির ঘটনা ঘটেছে।...
কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র।
মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত নার্সরা রোগীর সেবা বাদ দিয়ে গানের আসরে মগ্ন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে...
চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল...















