কল্যাণ রিপার্ট : ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ন্যাপ নেতা নওগাঁ পৌরসভার সাবেক চেয়ারম্যান এম. এ. রকিব (৯১) বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটে নওগাঁ চকবেদের নিজস্ব বাসভবন দিন মঞ্জিলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ নওগাঁ শহরে ছড়িয়ে পড়লে সারা শহরে শোকের চায়া নেমে আসে। অসংখ্য মানুষ করোনাকে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে তাঁকে শেষবারের মত একনজর দেখার জন্য তার বাসভবনে হাজির হয়। গতকাল শুক্রবার বেলা ১২ টায় নওগাঁ নওজোয়ান মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে মরহুমের মরদেহ নওগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাখা হলে সেখানে হাজারো মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম এম. এ. রকিব একজন সৎ ও নিষ্ঠাবান প্রগতিশীল রাজনীতিক ও সামাজিক ব্যক্তিত্ব ছিলেন। নিরহংকার এই মানুষটি নওগাঁবাসীর প্রাণের মানুষ ছিলেন। তাঁর জীবদ্দশায় নওগাঁর উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। নওগাঁর বিশাল অর্থবিত্তের মালিক হলেও রাজনীতি করতে গিয়ে মানুষের কল্যাণে সকল ভূসম্পত্তি বিক্রি করেছেন। ভূসম্পত্তি বিক্রিত অর্থ জনকল্যাণে ব্যয় করেছেন। শহরের অসংখ্য বাড়ির মধ্যে শেষ পর্যন্ত শুধুমাত্র ভিটাবাড়িটিই (দিন মঞ্জিল) ছিল তার শেষ সম্বল। মরহুমের বড় মেয়ে বীর মুক্তিযোদ্ধা ফাহমিদা জেরিন এবং তার স্বামী বীর মুক্তিযোদ্ধা সাবেক ব্যাংকার আসফউদ্দৌলা। এছাড়া দৈনিক কল্যাণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ মরহুমের নিকটাত্মীয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তাঁর পুত্র ও কন্যারা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...













