কামরুজ্জামান লিটন ঝিনাইদহঃ দোকান থেকে টাকা চুরির অভিযোগ জেলার হরিণাকুণ্ডু উপজেলার জটারখালী বাজারের এক ফার্মেসি মালিকের নির্যাতনে জিসান (১১) নামে এক শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শিশুটিকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের অভিযোগে পুলিশ মামুন নামে ফার্মেসি মালিককে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার জোড়াদহ গ্রামের শামছুল আলমের ছেলে। নির্যাতিত জিসান একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। এ ঘটনায় থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, মামুনের উপজেলার জটারখালি বাজারে ওষুধের ফার্মেসি আছে। জিসান তার ফার্মেসির কর্মচারী। শনিবার সকালে দোকানের ৩ হাজার টাকা চুরি হওয়ায় জিসানকে অভিযুক্ত করে মামুন তার হাত-পা বেঁধে মারধর করে। এ সময় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ওই শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার ও মামুনকে আটক করে। জিসানের বাবা খলিলুর রহমান জানান, তার ছেলে দীর্ঘদিন মামুনের ওষুধের দোকানে কাজ করছে। কোনদিন তার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠেনি। শনিবার সকালে তার ছেলেকে মাত্র ৩ হাজার টাকা চুরির অভিযোগ তুলে নির্যাতন করা হয়। শিশু জিসান দাবি করেছে, সে টাকা চুরি করেনি। তাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে মারধর করেছে ফার্মেসি মালিক মামুন। অভিযুক্ত দোকানি মামুন বলেন, তিনি দোকান ফেলে বাইরে গিয়েছিলেন। দোকানে ফিরে দেখেন ক্যাশ বাক্সে ৩ হাজার টাকা নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক সোহেল জানান, এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত শিশুর বাবা থানায় শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা
স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার বেলা ১০ টায় জেলা...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক দের কাছে দোয়া চাইলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান...
বেনাপোল থেকে এনামুল হকঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিকদের দের কাছে দোয়া চাইলেন, ৮৫ যশোর...
ইশতেহার জনগণের সাথে সামাজিক চুক্তি : জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে – অনিন্দ্য ইসলাম...
স্টাফ রিপোর্টার, যশোর থেকে : বিএনপির নির্বাচনী ইশতেহার জনগণের সাথে দলের একটি
‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিত।...
আটরশি বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের উদ্যোগে লেবুতলা ইউনিয়নের কোদালিয়া বটতলা স্কুল মাঠে ধানের...
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক নির্বাচনী প্রচার
সভা গতকাল বিকেলে লেবুতলা ইউনিয়নের...
যশোর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে বাড়ি নির্মাণের অভিযোগ
যশোর প্রতিনিধি : যশোর শহরের ফাতেমা হাসপাতালের সামনে আদালতের ১৪৪ ধারার নোটিশ
অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাইলিং করে ভবন নির্মাণ কাজ করার
অভিযোগ উঠেছে। পরে যশোর...















