কামরুজ্জামান লিটন , ঝিনাইদহ : করোনা আক্রান্ত রোগীদের নিরবিচ্ছিন্ন ভাবে অক্সিজেন সরবরাহের জন্য ঝিনাইদহ জেলা প্রশাসন ও পৌর মেয়র উদ্যোগ গ্রহণ করেছেন। এই উদ্যোগে শমিল হওয়ার জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ফেসবুক ভিত্তিক সমাজ সেবামূলক সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ। রোববার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রুপের পক্ষ থেকে ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সভাপতি সাংবাদিক আসিফ কাজলের নেতৃত্বে ও গ্রুপ ক্রিয়েটর আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠুর সার্বিক নির্দেশনায় গ্রুপের কর্মকর্তারা জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে নগদ এই অর্থ তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত, প্রকৌশলী সাব্বির আহমেদ, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সাইফুল ইসলাম লিকু, মাসুদ রানা, সাইদুল ইসলাম টিটো, নিপা জামান মনিরা আক্তার, ফিরোজা জামান আলো ও হামিদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুদান গ্রহণ করে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের দেখাদেখি অন্যান্যরাও এই প্রকল্প বাস্তবায়নে উদ্বুদ্ধ হবেন। তিনি বলেন করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হলে মুমূর্ষু রোগীরা উন্নত চিকিৎসার নিশ্চয়তা পাবেন। তিনি আর্থিক সহায়তা প্রদান করার জন্য ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন আপনাদের এই সহায়তা মানবতার কল্যাণে ব্যয় হবে।
যশোর ৬টি আসনের মধ্যে বিএনপির একটি
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-৮৫) আসনে চমক দেখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আজিজুর রহমান। ১০২টি...
মাগুরায় সুষ্টু ও শান্তিপূন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই সুষ্টু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা-১ ও মাগুরা-২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে...
নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ
জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলের দুইটি আসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় গণভোটের ভোটগ্রহণ শুরু। একই কেন্দ্রে এক সঙ্গে এসে ভোট দিলেন দুই প্রার্থী...
যশোর-৩ আসনে অমিত ও কাদেরের ভোট প্রদান
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর-৩ আসনের দুই হেভিওয়েট প্রার্থী আজ সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন। সকালে বিএড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির...
যশোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু: ভোটারদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর : যশোরের ৬টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর ভোট দিতে পেরে...















