এমএ সাজেদ,কলারোয়া প্রতিনিধি : কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোররাত ৫টার দিকে কেঁড়াগাছি আঃ গফফারের ঘাট এলাকা থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়। তবে এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবির টহল দলটি।সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার প্রেস ব্রিফিংএ সাংবাদিকের জানান, স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার হাবিলদার নূর আলমের নেতৃত্বে ওই টহল দলটি বাংলাদেশ অভ্যন্তরে কেঁড়াগাছি আঃ গফফারের ঘাট এলাকা থেকে ২৪ টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। যার ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। উদ্ধারকৃত এ স্বর্ণের বর্তমান বাজারমূল্য দুই কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।তিনি আরও বলেন, অভিযানকালে কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















