এসএমরবি ঝিনাইদহ সদর প্রতিনিধি : ঝিনাইদহ জজ আদালতের সামনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। জজ আদালত এবং এসপি অফিসের সামনে অহনা এন্টারপ্রাইজে শনিবার দিবাগত রাতের যেকোন সময় চোরেরা দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল ও নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক মোঃ মোস্তাফিজুর রহমান মধু জানান,শনিবার সারাদিন দোকানে বেচাকেনার পর সন্ধ্যায় তিনি শহরের ব্যাপারী পাড়ার বাসায় চলে যান। রবিবার সকালে তার ফুফাতো ভাইয়ের মোবাইল ফোনে সংবাদ পেয়ে এসে ঘটনা দেখেন। উল্লেখ্য, দোকানের মালিক একজন বিকাশের এজেন্ট। এব্যাপরে তিনি ঝিনাইদহ থানায় মামমার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। খোদ এসপি অফিসের সামনে এমন চুরির ঘটনায় জনমনে আতংক দেখা দিয়েছে। এদিকে সচেতন মহল বলছে, সাম্প্রতিক কালের করোনা পরিস্থিতিতে অপরাধ বেড়ে গেছে। চোর-ডাকাত ও ছিনতাই কারীরা বেপরোয়া হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সচেতন মহল জেলার পুলিশ সুপার এর হস্তক্ষেপ কামনা করছেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















