প্রেস বিজ্ঞপ্তিঃ যশোরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মাছবাজার পুনরায় হাটচান্নিতে স্হানান্তারের দাবীতে আজ বেলা তিনটায় বড়বাজারস্হ পৌর মৎস্যজীবী লীগের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলামৎস্যজীবী লীগের নেতা নারায়ণ চন্দ্র বিশ্বাস, জাকির হোসেন, সেখ পিয়ার মুহাম্মদ, মোঃ আলী বিশ্বাস, নজরুল ইসলাম, শাহিদ ইমরান সবুজ, সিরাজুল ইসলাম সহ অন্য নেতারা। সভাপতির বক্তব্যে জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আবু তোহা বলেন, করোনা ভাইরাসের কারনে জেলা প্রশাসন ও পৌরসভা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মাছবাজার এম এম কলেজের হোস্টেলের সামনের রাস্তায় বসানো হয়। কিন্তু বর্তমানে বর্ষাকালে রাস্তার পাশে ছাউনি না থাকায় ব্যবসায়ীরা ভিজে খুবই নাজেহাল হয়ে যাচ্ছে। যারাা মাছ কিনতে আসছেন তারাও রাস্তার পাশে ঠিকমতো দাড়াতে পারছেন না, রাস্তার কাদায় শরীরের পোশাক কর্দমাক্ত হয়ে যাচ্ছে। আবার রাস্তার পাশে প্রচুর রিক্সা, ইজিবাইক, সিএনজি অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন চলাচলের কারণে ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। এমতাবস্থায় জনগণের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখে সামাজিক দূরত্ব বজায় রেখে মাছবাজার পুনরায় হাটচান্নিতে স্হানান্তারের জন্য যশোর জেলা প্রশাসক ও যশোর পৌরসভার মেয়রের নিকট জোর দাবি জানাচ্ছি। বার্তা প্রেরকঃ সাধন মল্লিক রনি, যুগ্ম আহবায়ক, যশোর জেলা মৎস্যজীবী লীগ ০১৭৪০৯৪৫০৩১
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















