কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ ঝিনাইদহে অনলাইন প্লাটফর্মে ডিজিটাল মেলার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জুম এ্যাপসের মাধ্যমে এ অনলাইন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। ঝিনাইদহ জেলার ওয়েব পোর্টালে জেলার সকল উন্নয়নমূখী ও ডিজিটাল কার্যক্রম বিদ্যমান আছে বা গৃহিত হয়েছে তার তথ্য ডিজিটাল মেলার লিংক এ পাওয়া যাবে। www.jhenaidah.gov.bd এই লিংকে প্রবেশ করলে ডিজিটাল মেলা-২০২০ এর লিংক পাওয়া যাবে। সেখানে ক্লিক করে অনলাইনে প্যাভিলিয়ন এর লিংক পাওয়া যাবে। প্রতিটা লিংকে প্রবেশ করলে বিষয়ভিত্তিক উন্নয়ন ও ডিজিটাল কার্যক্রমের তথ্য পাওয়া যাবে। প্যাভিলিয়নগুলিতে বিভিন্ন ছবি, পিডিএফ, ভিডিও আপলোড করা থাকবে। এছাড়াও ঝিনাইদহ জেলা প্রশাসনের ফেসবুক পেজ dcjhenaidah Soroj এ মেলার তথ্যাদি পাওয়া যাবে। মেলার জন্য ওয়েবপেজের ডানদিকে ‘ডিজিটাল মেলা-২০২০’ নামের একটি লিংক থাকবে। মুজিব শতবর্ষ, ই-সেবা, ডিজিটাল সেন্টার ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ, কোভিড-১৯, বিভিন্ন স্টার্টআপ ও তরুণ উদ্ভাবকদের উদ্যোগ, শিক্ষা ও কর্মসংস্থান, জেলা ব্যান্ডিং নামের মোট ৭টি প্যাভিলিয়ন লিংক থাকবে। জেলার বিভিন্ন উপজেলার যে কেউ তাদের উদ্ভাবন এখানে উপস্থাপন করতে পারবে। এছাড়াও হবে অনলাইনে কুইজ প্রতিযোগিতা। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে, জেলার ডিজিটাল কার্যক্রম নাগরিকদের কাছে উপস্থাপন করা প্রয়োজন। বর্তমান করোনা ভাইরাস জনিত পরিস্থিতি বিবেচনায় এবছরে অনলাইন প্লাটফর্মে ‘ডিজিটাল মেলা-২০২০’ আয়োজন করা হয়েছে। এ আয়োজনের মূল উদ্যোক্তা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও একসেস টু ইনফরমেশন। আমরা জানি, টেকসই ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারাদেশে আইসিটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণে প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ, নাগরিকসেবা সহজিকরণসহ নানামূখী কার্যক্রম বিদ্যমান আছে। জনগণের মধ্যে সেই সকল তথ্য পৌছে দেয়াই হচ্ছে ‘ডিজিটাল মেলা-২০২০’ এর উদ্দেশ্য।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















