নিজস্ব সংবাদদাতা : গতকাল মঙ্গলবার,যশোরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রেণে করনীয় বিষয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর অর্থায়নে,বে-সরকারী কনসালটিং ফার্ম ধ্রুব কথা চিত্র, , ঢাকার সহযোগিতায় ও সিভিল সার্জন অফিস,যশোরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন এডাব যশোরের সাধারন সম্পাদক জনাব শাহজাহান নান্নু। এ্যাডভোকেসী সভায় কমিউিনিটি পর্যায়ের ২৫ জন বিশিষ্ট জন অংশগ্রহণ করেন। সভায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব মোঃ গিয়াস উদ্দিন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার,সিভিল সার্জন অফিস,যশোর মহোদয় বলেন লাইফস্টাইল বিষয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,স্বাস্থ্য সুরক্ষা এবং অসংক্রামক রোগসমূহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি করাই এই কার্যক্রমের লক্ষ্য। সভায় বক্তাগন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণ ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। আমাদের দৈনন্দিন জীবন ধারা ও খাদ্যাভাস পরিবর্তনের মধ্য দিয়ে এ সকল রোগ প্রতিরোধ করা সম্ভব বলে সভায় বক্তাগন জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডাঃ মোঃ রেহেনেওয়াজ,এমও সিএস ,যশোর, ডাঃ মোঃ মাশহরুল হক,জেলা কো-অর্ডিনেটর,সিভিল সার্জন অফিস,যশোর প্রমুখ।
মোংলায় ১০৬ কেন্দ্রে পৌছাচ্ছে ব্যালট ও সরঞ্জাম, নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রশাসন
মোংলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোংলা-রামপাল উপজেলার ১০৬টি ভোটকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে নির্বাচনী ব্যালট ও সরঞ্জাম। আজ বুধবার দুপুর...
প্রবীন হোটেল শ্রমিকনেতা আমির হোসেন-এর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন...
ত্রয়োদশ সংসদ নির্বাচন:যশোরে ২৪ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৮২৪ কেন্দ্র, অধিক ঝুঁকিপূর্ণ ৭১
স্টাফ রিপোর্টার : আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন উৎসবমুখর ও টানটান উত্তেজনা বিরাজ করছে যশোরে। জেলার ৮টি উপজেলার ৬টি...
বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট, চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ আজ বহুকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও
গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চৌগাছার
সহকারী রিটানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ...
যশোরের ৬টি আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন
মোঃ ইয়াকুব আলী : কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে আজ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আসন্ন জাসন্ন জাতীয় নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচন...














