এহসানুল হোসেন তাইফুর : কেশবপুরে মঙ্গলবার সকালে বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাদারডাঙ্গা গ্রামে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামে আবু হাওয়ার সিদ্দিকীর মেয়ে আমেনা খাতুন (১১ মাস) খেলা করতে গিয়ে বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে মারা যায়। এলাকাবাসী জানায়, শিশু আমেনা খাতুন বাড়ির পাশে খেলা করছিল। সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিদিনের ন্যায় শিশু আমেনার বাবা আবু হাওয়ার সিদ্দিকী এলাকায় নারকেল পাতার শলা কিনতে যান। আর মা আফরোজা খাতুন বাড়ির পাশে ধান শুকানোর কাজ করছিলেন। শিশুটির চাচা আবু তালেব বলেন, আমেনা খাতুন খেলা করতে গিয়ে বাড়ির পাশে ডোবায় জমা বৃষ্টির পানিতে পড়ে মারা যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক সোনিয়া পারভীন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














