কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে মিষ্টি কুমড়া ভর্তি পিকআপ ভ্যান থেকে র্যাব ১১ কেজি গাজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় পিকআপ ভ্যানের ড্রাইভার মারুফ হোসেন ও হেলপার হাসমত মোল্লা র্যাবের হাতে আটক হলেও পালিয়ে গেছে মাদক পাচারের মুল হোতা বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ও তার সহযোগী চুয়াডাঙ্গার শহিদুল। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়া থেকে একটি মিষ্টি কুমড়া বোঝাই পিকআপ ভ্যানে বিপুল পরিমান মাদক পাচার করা হচ্ছে এবং পিকআপ ভ্যানটি ঝিনাইদহের উপর দিয়ে যাবে। সংবাদ পেয়ে র্যাব ক্যাম্পের সামনের সড়কে চেক পোষ্ট বসায় ঝিনাইদহ র্যাবের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এইচ এম শফিকুর রহমান।পিকআপ ভ্যানটি ঝিনাইদহ বিসিক শিল্প নগরীর ১নং গেইটে পৌছালে র্যাব থামানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে থামিয়ে ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব গাড়ির ড্রাইভার ও হোলপারকে আটক করতে পারলেও পালিয়ে যায় নজরুল এবং শহিদুল।র্যাব পিকআপ তল্লাসী চালিয়ে ৩ লাখ ৩০ হাজার টাকা মুল্যোর ১১ কেজি গাজা, এক লাখ ১৭ হাজার টাকা মুল্যের ১১৭ বোতল ফেন্সিডিল, ৫৪ বস্তা মিষ্টি কুমড়া, ৩টি মোবাইল সেট, ৩টি সীম কার্ড ও মাদক বিক্রি নগদ ৩ হাজার ৮১০ টাকা জব্দ করে।এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ)/১৪(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















