মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলা পরিষদ কতৃক ২০২০-২১ অর্থ বছরের ৫৩ কোটি ৬১ লক্ষ ৮৯১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে । এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু এ বাজেট পেশ করেন । এ সময় বক্তব্য রাখেন মাগুরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান,মাগুরা প্রেসকাবের সাধারণ সম্পাদক শামীম খান,সাংবাদিক অলোক বোস,বাসার আখন্দ,শফিকুল ইসলাম শফিক,রূপক আইচ,শরীফ তেহরান টুটুল ও রাশেদ খান প্রমুখ। এবার বাজেটে মোট আয় ২৫ কোটি ৮৩ লক্ষ ৮৩ হাজার,মোট ব্যয় ৩৭ কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ৮শ’ টাকা ধরা হয়েছে । তাছাড়া প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২৭কোটি ১৬ লক্ষ ৭৮ হাজার ৮৮৭ টাকা । উল্লেখ্য ,মাগুরা জেলা পরিষদ জেলার উন্নয়নে কাজ করে আসছে । জেলা পরিষদ জেলায় বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান,মুক্তিযোদ্ধাদের সহায়তা,শিক্ষার্থীদের সহায়তাসহ নানা ধরনের সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...















