কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ওমর আলী (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার চাচাতো দুই ভাই। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী মোল্লাডাঙ্গা গ্রামের শফি উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে সোমবার বিকালে বাকবিতণ্ডা বাধে তাদের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীকে পিটিয়ে জখম করে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














