ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোল্যা আলমগীর হোসেন এর পিতা রেজাউল ইসলাম ওরফে গেদা মোল্যা (৭৭) গতকাল বুধবার বেলা ১১ টায় খুলনার গাজী মেডিকেল কলেজ এন্ড সার্জিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। গতকাল আসর বাদ ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের সামনে নিজস্ব রাইস মিলের চাতালে নামাজে জানাজা শেষে পরিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজা অনুষ্ঠান পরিচালনা করেন ফুলতলা আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ আল মামুন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, খুলনা মহানগর আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মুকুল, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি আলহাজ্ব ইনামুল হক ভূঁইয়া, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাবেক সভাপতি বরকত আলী ভূঁইয়া বাটুল, ব্যবসায়ী খান সুলতান আহম্মেদ, বণিক কল্যাণ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক এসকে মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোল্যা হেদায়েত হোসেন লিটু, সাবেক ছাত্রলীগ নেতা এস রবিন বসু, মোল্যা রবিউল ইসলাম, ইউপি সদস্য চয়ন, মহিউদ্দিন শেখ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসকে সাদ্দাম হোসেনসহ ফুলতলা বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














