যশোর প্রতিনিধি: আরো একটি সময়োচিত পদক্ষেপ নিয়েছে যশোর শিক্ষা বোর্ড। দেশের করোনা দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে ওয়েবসাইটে অনলাইন ক্লাসরুম চালু করা হয়েছে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের ক্লাস দৈনিক শিক্ষা এখানে আপলোড করা হবে। শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে ক্লাসগুলো দেখতে পারবে। আজ বূধবার (১ জুলাই) যশোর শিক্ষা বোর্ডে অনলাইন ক্লাসরুমের উদ্বোধন করেন বোর্ডটির সব্যসাচী চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। চেয়ারম্যানের দপ্তরের কনফারেন্সরুমে ক্লাসরুমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান জানান, ইতোমধ্যে ৩০০টি ক্লাস আপলোড করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিষয়ের প্রতিটি চ্যাপ্টারের জন্য আলাদাভাবে ক্লাস আপলোড করা হবে। এছাড়া মাঝে মধ্যে লাইভক্লাস নেয়া হবে। লাইভক্লাস নেয়ার আগে শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়ে জানানো হবে। শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস আপলোড করার জন্য নোটিশ দেয়া হয়েছে। শিক্ষকরা বাসায় বসেই তাদের আইডি থেকে ক্লাসগুলো আপলোড করতে পারবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এইচ আর আলী আর রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, কলেজ পরিদর্শক কে এম রব্বানী, বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহীন আহমেদ, হিসাব বিভাগের উপ-পরিচালক ইমদাদুল হক, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট জাহাঙ্গীর কবির, প্রধান মূল্যায়ন অফিসার মিজানুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী কামাল হোসেন।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















