লক্ষীপাশা(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে বড় ভাইয়ের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগে জানা গেছে, লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের মশাঘুনি গ্রামের বাসিন্দা মৃত শাহিদ আহম্মেদের ছেলে মো ঃ নাজিম উদ্দিন দেওয়ান। নাজিম উদ্দিন দেওয়ানের ছোট ভাই মইনুল ইসলাম বিপ্লব। ওই দুই সহোদরের মাতা জাহেদা খাতুন একই গ্রামের আর,এস রেকর্ডীয় জমির মালিক মানিক শিকদারের কাছ থেকে ১৯৮৯ সালে কবলা দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করেন। দলিল নং-৭২৯/৮৯। ক্রয়কৃত ওই ১৬ শতক জমি নাজিম উদ্দিন দেওয়ান তার মায়ের কাছ থেকে ১৯৯৬ সালে কবলা দলিলমূলে ক্রয় করেন। দলিল নং-২১০৪/৯৬। সাবেক দাগ নং-১১০, হাল দাগ-২১৯,খতিয়ান-১৩৯, ৯৪ নং মশাঘুনি মৌজা। সূত্র জানায়, ওই ১৬ শতক জমিতে একটি একতলা দালানঘর সহ তিনটি টিনের ঘর রয়েছে। গত দেড় বছর আগে মইনুল ইসলাম বিপ্লব দলীয় প্রভাব বিস্তার করে তার বড় ভাই নাজিম উদ্দিন দেওয়ানের দখলে থাকা ঘরগুলি জবর-দখল করে নেয়। নাজিম উদ্দিন দেওয়ান আরো অভিযোগ করেন, ছোট ভাই মইনুল ইসলাম বিপ্লব আওয়ামী স্বেচাসেবক লীগের রাজনীতির সাথে যুক্ত। ফলে সে আমার পরিবারের উপর দলীয় প্রভাব খাটাচ্ছে। আমার সন্তানদের মারপিট করা সহ নানা হুমকি দিচ্ছে। ইতিপূর্বে মইনুল ইসলাম বিপ্লব ওই ১৬ শতক জমির দুটি ভূয়া দলিল করে আমাকে হয়রানি করেছে। তাছাড়াও আমার নামে কয়েকটি মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানি করছে। এ নিয়ে কয়েকদফায় শালিল হলেও বিপ্লব তা মানে না। আমি এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা কামনা করছি। অভিযুক্ত মইনুল ইসলাম বিপ্লবের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি অমিতের
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ফতেপুর বালিয়াডাঙ্গায় নির্বাচনী...
যশোরে ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মারুফ আটক
স্টাফ রিপোর্টার : যশোরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ চিহ্নিত সন্ত্রাসী মো. মারুফ হোসেনকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত সাড়ে নয়টার দিকে...
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...














