মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় ফাল্গুনি অধিকারী (১৭) নামে এক গৃহবধুর গলায় ফাঁস নেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার ব্যবসায়ী শুভ অধিকারীর স্ত্রী। শুক্রবার সকালে ওই গৃহবধূর গলায় ফাঁস নেয়া মরদেহ উদ্ধার হয়। ঘটনার পর নিহতের স্বামী শুভ অধিকারী পালাতক রয়েছে। মাগুরা সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আহসান হাবিব জানান, বেলা ১১টার দিকে শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় অস্বাভাবিক মৃত্যুর খবরে আমরা সেখানে গিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করি। মৃতদেহের গলায় দড়ি নেয়ার দাগ রয়েছে। তবে নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের স্বামী শুভ অধিকারী পালিয়ে গেছে। নিহত ফাল্গুনির বাবা অশোক অধিকারী অভিযোগ করেন, এক বছর আগে তার মেয়ে ফাল্গুনির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মেয়ের স্বামী, শ্বাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা তার উপর নানা ধরনের অত্যাচার নির্যাতন করতো। শুক্রবার সকালে তার মেয়েকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে শুভ ও তার পরিবারের সদস্যরা। তিনি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।
ডুমুরিয়া-ফুলতলার মাটিতে দুর্বৃত্ত সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না- আলি আসগার লবি
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া। খুলনা-৫ এর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলি আসগার লবি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে, আপনারা ধানের শীষে...
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা
স্টাফ রিপোর্ট।। যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক...
তালায় মাদকাসক্ত যুবকের হাতে কলেজ শিক্ষক ও শিশুকন্যা হামলা ও ছিনতাইয়ের শিকার : ...
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরায় তালায় হিরন্ময় মন্ডলম (৪৫) নামের এক কলেজ শিক্ষক ও তার শিশুকণ্যা নাতাশা মন্ডল (৬) হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছে...
চৌগাছায় ধানের শীষের নির্বাচনী জনসভায় নার্গিস বেগম – লক্ষ্য কোটি তরুন জনগোষ্ঠির জন্য নিরাপদ...
চৌগাছা (যশোর) প্রতিনিধি : আগামী ১২ তারিখের নির্বাচনে ভোট
শেষ হওয়ার পর আমরা অতন্ত্র প্রহরীর মত কেন্দ্র পাহারা দিবো, যাতে করে
প্রতিপক্ষরা ভোট চুরি করতে না...
শহরের পৌর উদ্যোনে অনিন্দ্য ইসলাম অমিত – যশোরের তরুণ ভোটারদের সাথে মতবিনিময়
স্টাফ রিপোর্টার : যশোরে তরুণ যুবকদের নতুন করে স্বপ্ন দেখালেন যশোর- ৩ (সদর ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। চাকরির...














